ডাল তরকা (Daal tadka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৩রকমের ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ২০ মিনিট ভিজিয়ে রেখে তারপর জল ফেলে দিয়ে একটি প্রেসার কুকারে ডাল আর পরিমাণ মতো অল্প জল,নুন,হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
একটি নন স্টিক প্যানে ঘি গরম করে তারমধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একেএকে জিরে গুঁড়ো, আদা বাটা, গরম মসলা গুঁড়ো, নুন, ও সেদ্ধ ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 3
৫মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর উপর দিয়ে কসৌড়ি মেথি ছড়িয়ে দিতে হবে। অন্য একটি কড়াইতে ঘি গরম করে তারমধ্যে পেঁয়াজ, লংকা, অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ডাল তরকা নামাবার আগে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর গরম গরম রুটির সাথে পরিবেশন করুন ডাল তরকা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15043661












মন্তব্যগুলি (5)