মাটন বিরিয়ানি (Mutton Biriyani recipe in Bengali)

#ebook06#week2
খুব সহজ পদ্ধতি তে প্রেশার কুকারে বানানো যায়।
মাটন বিরিয়ানি (Mutton Biriyani recipe in Bengali)
#ebook06#week2
খুব সহজ পদ্ধতি তে প্রেশার কুকারে বানানো যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রেশারে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।কিছুটা তুলে রাখতে হবে। তার পর তাতে মাটন দিয়ে ভালো করে ভেজে একে একে নুন চিনি আদা বাটা রসুন বাটা টক দই দিয়ে ভালো করে কষিয়ে 2 কাপ জল দিয়ে মাটন এর 4/3 ভাগ সিদ্ধ করে নিতে হবে।
- 2
মাটন সিদ্ধ হয়ে গেলে বের করে প্রেশারে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা গুলো দিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে নেড়ে নিতে হবে। এবার মাটনের পিস গুলো কে দিতে হবে। কেটে রাখা আলু দিয়ে ওপরে স্বাদ মতো নুন ও বিরিয়ানি র মশলা পরিমাণ মতো দিতে হবে।
- 3
এক্ষেত্রে মনে রাখতে হবে চাল যা জল তার ডবল দিতে হবে। আমি চাল এর পরিমাণ অনুয়ায়ী মাটনের ঝোল ও বাকি টা জল দিয়ে ডবল হিসাবে দিয়েছি।
- 4
এবার দুধে কিশোরী রঙ দিয়ে সেটা চালের উপর দিয়ে প্রেশারে র মুখ বন্ধ করে একটা সিটি দিয়ে ভাপে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর খুলে মিঠে আতর ও ঘি ছড়িয়ে 10 মিনিট বন্ধ করে রেখে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি