ম্যাংগো ফিরনি(Mango Phirni Recipe In Bengali)

#Foodyy_Bangali_cookpad
আমের মরশুমে আম খাবোনা তা কি করে হয়।আম দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি।ফিরনি,আইসক্রিম,মিষ্টি,কেক,শরবত কত কিছু।আমের মরশুমে বেশ একটা মিষ্টি,মিষ্টি ব্যাপার সবার বাড়িতে।তাই আজ আমি ম্যাংগো ফিরনি বানিয়েছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা কড়ায় এক লিটার দুধ ভালো করে ফোটাতে হবে।দুধটা ফোটার পর কনডেন্স মিল্ক দিয়ে ভাল করে নাড়তে হবে।থেঁতো করা এলাচ দিয়ে দিতে হবে।
- 2
১০মিনিট দুধটা ফোটার পর বাসমতি চালের গুঁড়ো দিয়ে দিতে হবে।দুধটা মোটা হয়ে এলে আমের পাল্পটা দিয়ে নাড়াচাড়া করে কাজুবাদামকুঁচি,পেস্তাকুঁচি দিয়ে আরো একবার ভালো করে নেড়েচেড়ে গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করতে হবে।ম্যাংগো ফিরনি তৈরি।
- 3
ঠান্ডা হলে একটা একটা মাটির বাটিতে রেখে ওপরে রুপোলি ফয়েল জড়িয়ে ফ্রিজে ৫-৬ঘন্টা রেখে দিতে হবে।৫-৬ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ওপরে আমের কুঁচি আর কেশর ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ(restaurant style chicken chaap recipe in Bengali)
- ওয়ালনাট লেমন চকো বার (Walnut lemon choco bar recipe in Bengali)
- ওটস ওয়ালনাট টি কেক (oats walnut tea cake recipe in bengali)
- ভুনা খিচুড়ি (আমিষ)(bhuna khichuri recipe in Bengali)
- চিকেন বিরয়ানি(Chicken biriyani recipe in Bengali)

মন্তব্যগুলি