চিংড়ি পেঁয়াজ মশলা কারি (Chingri peyaj masala curry recipe in Bengali)

চিংড়ি পেঁয়াজ মশলা কারি (Chingri peyaj masala curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলি নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে ও কড়াইতে পেঁয়াজ,ভেজে এর পর টমেটো ভেজে নিতে হবে ।এর পর
- 2
রসুন ও আদা কুচি কেটে ভেজে নিতে হবে।
- 3
এর পর হলুদ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমান মতো নুন ও চিনি দিয়ে কষিয়ে নিয়ে ঐ মশলা কষানোটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 4
এর পর তেলে কুষিয়ে নিয়ে গোটা জুড়ে ফোরন দিয়ে তাতে তেজ পাতা ভেজে পেঁয়াজ,আদা ও রসুন বাটা কষিয়ে এর মধ্যে ধনে ও জিরে গুঁড়ো আর হলুদ ও কাশ্মীরি লঙ্কার গড়ো আর পরিমান মতো নুন ও চিনি দিয়ে কষিয়ে নিয়ে মিক্সি পটের মশলা পেশানোটা ঐ কষানো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে আচ বাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এক কি দুই কাপ জল দিয়ে আচ কমিয়ে ডাকা দিয়ে দশ মিনিটের জন্য মাছ গুলো সেদ্ধ করে নেবার জন্য। এর পর গরম মশলা গুঁড়ো শেষে দিয়ে দিতে হবে ।
- 5
ব্যাস রান্না রেডি ।গ্যাস বন্ধ করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)