ক্রিস্পি চিলি বেবিকর্ণ (crispy Chilli baby corn recipe in Bengali)

ক্রিস্পি চিলি বেবিকর্ণ (crispy Chilli baby corn recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কর্ণ গুলো আঙ্গুলের মতো লম্বা লম্বা করে কেটে নিতে হবে ও সামান্য নুন দিয়ে বয়েল করে নিতে হবে।এর পর এরমধ্যে নুন,2চা চামচ আদা,রসুন পেঁয়াজ বাটা 2.5 টেবিল চামচ কর্ণফ্লাওয়ার,3টেবিল চামচ ময়দা দিয়ে ভালোকরে ম্যারিনেট করে নিতে হবে।
- 2
পেঁয়াজ, ক্যাপ্সিকাম,টমেটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। রসুন কুচি কুচি করে কেটে নিতে হবে।
- 3
এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে ম্যারিনেট করা বেবী কর্ণ গুলো মুচমুচে করে ডবল ফ্রাই করে নিতে হবে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে এতে রসুন কুচি দিয়ে একটু ভাজতে হবে এরপর এতে পেঁয়াজ-রসুন-আদা বাটা দিয়ে কষাতে হবে।কষানোর সময় এর মধ্যে1/2চা চামচ হলুদ গুঁড়া,1চা চামচ লঙ্কা গুঁড়া পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে কষাতে হবে যতক্ষন না পযর্ন্ত তেল ছাড়তে শুরু করে।
- 4
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এরমধ্যে পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও টমেটো দিয়ে ভাজতে হবে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা বেবীকর্ণ দিয়ে টমেটো সস্ ও সয়া সস্ দিয়ে আর একটু নাড়া দিয়ে ভাজতে হবে।
- 5
এবার 1/2 টেবিল চামচ কর্ণফ্লাওয়ার 1কাপ জলে গুলে দিয়ে দিতে হবে। গা মাখা হলে নামিয়ে উপরে একটু শুকনো খোলায় ভেজে রাখা তিল ছড়িয়ে দিলেই তৈরী ক্রীস্পি চিলি বেবীকর্ণ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি