ভেজিস্ স্যান্ডউইচ (Vegies sandwich recipe in Bengali)

sandhya Dutta @cook_25627751
ভেজিস্ স্যান্ডউইচ (Vegies sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পিঁয়াজ, টমেটো, শসা, ক্যাপ্সিকাম গুলোকে. কুচি কুচি করে কেটে নিতে হবে। এবং এই সবজিগুলো কড়াইতে দিয়ে একটু ভেজে নিতে হবে ।
- 2
তারপর পাউরুটি গুলোকে গ্রিলারে ভালো করে গ্রিল করে নিতে হবে।
- 3
এবার সিদ্ধ ডিম গুলিকে গুঁড়ো করে নিতে হবে । এর মধ্যে এবার সবজি গুলোকে মিশিয়ে নিতে হবে।
- 4
এবার একটি স্যান্ডউইচে সর্স লাগিয়ে তারমধ্যে এই সবজির মিশ্রনটি দিয়ে তারউপর চিজ্ গ্রেট করে দিতে হবে। তারপর আবার একটা স্যান্ডউইচে মেয়োনিজ লাগিয়ে সবজিগুলো উর উপর চাপিয়ে দিতে হবে।
- 5
এবারে গ্রিলারটা সামান্য গরম করে তাতে এই স্যান্ডঊইচটা দিয়ে ১-২ মিনিট গ্রিল করতে হবে। তাহলে ভিতরের চিজ্টা মেল্ট হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু লাগবে।
- 6
এবারে স্যান্ডউইচ গুলোকে মাঝখান দিয়ে কেটে গরম গরম সার্ভ করুন ভেজিস্ স্যান্ডউইচ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15105071



মন্তব্যগুলি (17)