মুসুর ডালের ভর্তা (masoor daler bharta recipe in Bengali)

Priyanka Bose @cook_27768469
মুসুর ডালের ভর্তা (masoor daler bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারেপ্রয়োজন মতো জল ও ডাল দিয়ে ১টা সিটি দিয়ে নামিয়ে নিন।
- 2
প্রেশার কুকার ঠান্ডা হলে একটা মিক্সিং বোলের মধ্যে সেদ্ধ ডাল টা ঢেলে নিন।
- 3
এবার এর মধ্যে এক এক করে পিঁয়াজ কুচি, লঙ্কা কুচি,টমেটো কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন।
- 4
স্বাদমতো নুন দিন।
- 5
সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।
- 6
রেডি মুসুরডালের ভর্তা। উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15137288




মন্তব্যগুলি