টমেটো ও আমসত্ত্বর চাটনি (Tomato chutney recipe in bengali)

Supriti Paul @cook_26208681
টমেটো ও আমসত্ত্বর চাটনি (Tomato chutney recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টমেটো ও আমসত্ত্ব গুলো
কেটে নিতে হবে । এবার কড়াই বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও সরষে ফোড়ন দিতে হবে ।সুগন্ধ বেরোলে তারমধ্যে টমেটো কুচি দিতে হবে ।নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে । - 2
মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে তলায় লেগে না যায় । এইভাবে টমেটো সেদ্ধ হলে অল্প জল দিয়ে গুড়, চিনি দিতে হবে ।
- 3
গুড় ও চিনি গলে চাটনী বেশ ঘন হয়ে এলে এর মধ্যে আমসত্ত্ব গুলো দিয়ে দিতে হবে । নেড়ে মিশিয়ে একমিনিট ফুটলেই গ্যাস বন্ধ করতে হবে যাতে আমসত্ত্ব গলে না যায় ।
- 4
ব্যাস তাহলেই তৈরী সুস্বাদু টমেটো, আমসত্ত্বর চাটনী ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15148144



মন্তব্যগুলি (8)