নিরামিষ কুমড়োর তরকারি(Niramish Kumror torkari recipe in Bengali)

Probal Ghosh @coralinfinityfoodies
নিরামিষ কুমড়োর তরকারি(Niramish Kumror torkari recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ১ টি তেজপাতা, ২ টি শুকনো লাল লংকা ও ১/২ চা চামচ জিরে গুঁড়ো ফোড়ন দিতে হবে । ফোড়নের গন্ধ বের হলে তাতে টুকরো করে কাটা ২ টি আলু দিতে হবে ।
- 2
এরপর তাতে চৌকো করে কাটা ৩০০ গ্রাম কুমড়ো, ১/২ কাপ কড়াইশুঁটি ও ১ টেবিল চামচ আদা বাটা দিতে হবে ।
- 3
সামান্য নাড়াচাড়া করে তাতে ১ টি টমেটো বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো দিতে হবে ।
- 4
তারপর ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ লাল লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিতে হবে ।
- 5
সামান্য কষানোর পর তাতে কুড়োনো ১/২ চা চামচ কাঁচালংকা, কুচোনো ২ টেবিল চামচ ধনেপাতা ও ১/২ চা চামচ হিং দিতে হবে ।
- 6
এরপর ১ বাটি জল দিয়ে ১০ মিনিট ঢেকে সব্জী সেদ্ধ করতে হবে ।জল শুকিয়ে গেলে গরম গরম লুচি বা কচুরীর সাথে পরিবেশন করতে হবে নিরামিষ কুমড়োর তরকারি ।
Keywords
Similar Recipes
More Recipes
- পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)
- লাল ঝাল মটন কষা (Red Spicy Mutton kosha recipe in Bengali)
- ঢাকাই পরোটা।(Dhakai paratha recipe in Bengali)
- মিষ্টি কুমড়োর তরকারি ( Pumpkin dry curry recipe in bengali)
- কলকাতা স্টাইলে বানানো মাটন বিরিয়ানি(Kolkata Mutton Biriyani recipe in Bengali))
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15156162





















মন্তব্যগুলি (7)