নারকেল ও পনির সহযোগে চানা মশালা (Chana Masala with Coconut and Paneer recipe In Bengali)

নারকেল ও পনির সহযোগে চানা মশালা (Chana Masala with Coconut and Paneer recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
১) আগের দিন রাতে চানা ভালো করে ধু্য়ে জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
২) কড়াইতে চানা,পরিমাণ মতো জল, সামান্য পরিমাণে লবণ, বেকিং সোডা খুব সামান্য, একটা পুটুলি তে চায়ের গুড়ো নিয়ে চানা সেদ্ধ করে নিতে হবে। চানা সেদ্ধ হয়ে গেলে জলটা আলাদা করে রেখে দিতে হবে, পুঁটুলি তুলে নিতে হবে।
- 3
৩) এবার কড়াইতে পরিমান মত তেল দিয়ে প্রথমে আলু কুচি, নারকেল কুচি, পনির সবই লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 4
৪) বাকি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে। কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো সরাসরি তেলে দিয়ে দিতে হবে, তাহলে রঙ খুব ভালো আসে।আদা, রসুন, কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্ট কড়াইতে দিতে হবে।
- 5
৫) এরপর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ও চানা মশলা, পরিমাণ মত লবণ ও সামান্য চিনি,টমেটো দিয়ে ভাল করে মশলা টা কষাতে হবে। মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো চানা। ভেজে রাখা আলু, নারকেল কুচি ও পনির দিয়ে, চানা সেদ্ধ জল দিয়ে ঢেকে দিতে হবে।
- 6
৬) কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে এলে গরম মসলা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেন তৈরি সুস্বাদু চানা মসলা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি