কিন্নু পীল কেক(Kinnaw cake with peels recipe in bengali)

#AsahiKaseiIndia
#Baking
শীত কালের বাজারকে উজ্জ্বল রুপ যারা দেন, তার মধ্যে কিন্নু অন্যতম। তবে আজকাল অবশ্য পুরো বছর জুড়েই সহজলভ্য সব ফল সব্জী। প্রচুর ভিটামিন সি থাকায় এবং গ্যারান্টি দেওয়া মিষ্টত্বের কারণে খুব ই জনপ্রিয় এই কিন্নু। রস ও খোসার সমন্বয়ে আজকের সন্ধ্যায় বানালাম এই কেক।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই কিন্নু ধুয়ে নিতে হবে এবং টুকরো করে কেটে নিতে হবে। ভিতর থেকে সমস্ত বীজ ফেলে দিতে হবে।একটা ছোটো বীজ ও যেন থাকে না। আমি দুটোর ই খোসা সহ নিয়েছি। যারা এই গন্ধ ভালবাসেন না, তারা একটা কিন্নুর খোসা ছাড়িয়ে ফেলে দেবেন। এবার ব্লেন্ডারে ২ মিনিট ঘুরিয়ে রসকরে নেবেন।
- 2
কিন্নুর রসে পরিমান মতো গলানো মাখন/তেল ঢেলে দিন,,, সঙ্গে দেবেন চিনি। আবারও মিক্সিটা ১মিনিট ঘুরিয়ে সব ভাল করে মিশিয়ে নেবেন।
- 3
কেক বেকিং এর পাত্রে তেল ব্রাশ করে রাখুন।
পরিমাণ মতো আটা, বেকিং পাউডার ও বেকিং সোডা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার আগে থেকে করে রাখা কমলার খোসা সহ জুস চিনির মিশ্রন টি ধীরে ধীরে আটার মধ্যে ঢেলে ফোল্ডিং পদ্ধতি তে মেশান। - 4
এবার বেকিং পাত্রে একটু আটা ছড়িয়ে দিন। অতিরিক্ত আটা ঝেড়ে বাসন থেকে ফেলে দেবেন। পাত্রের অর্ধেক উচ্চতা পর্যন্ত কিন্নু-আটার মিশ্রন টি ঢেলে,, উপর থেকে কেশর ও কাজুর টুকরো ছড়িয়ে দিন। আগে থেকে গরম করে রাখা ওভেনে ২০০ ডিগ্রী তে বেকিং করুন। ওভেন বন্ধ হয়ে গেলে কেক পাত্রটি বাইরে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর একটা চামচ বা ছুরি পাত্রের কিনারায় ঘুরিয়ে পাত্রটি কোনো একটা থালায় উল্টে দিলেই, বেরিয়ে আসবে সুন্দর কিন্নু পীল কেক।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)