মাছ পাতুরি(mach paturi recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ধুয়ে জল ঝরিয়ে নেবো।
- 2
সর্ষে, পোস্ত,৫ টি কাছে লঙ্কা একসাথে বেটে নিয়ে লবণ,হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, সর্ষের তেল একসাথে মেখে মাছ গুলো তে মাখিয়ে নেবো।
- 3
এবার কলাপাতার মধ্যে ১ টি করে মাছ দিয়ে অল্প সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে পাতা তা মুড়িয়ে সুতো দিয়ে বেধে নেবো।এইভাবে প্রত্যেক টা তৈরী করে নেবো।
- 4
এবার একটা ফ্রাই প্যান এ ১ চামচ তেল ব্রাশ করে নিয়ে কলা পাতা মোড়ানো মাছ গুলো দিয়ে গ্যাস এর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব ৫- ৭ মিনিট।
- 5
এবার হালকা হাতে উলটিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও ৫ মিনিট।
- 6
দুই পিঠ ভালো ভাবে রান্না হলে কলা পাতার মোড়ক খুলে নিলেই তৈরী মাছ পাতুরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15231900




মন্তব্যগুলি