কাঁচা মুগ ডালের ভোগের খিচুড়ি (Bhoger Khichuri recipe in Bengali)

Trisha Majumder Ganguly @Trisha_1503
কাঁচা মুগ ডালের ভোগের খিচুড়ি (Bhoger Khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
হাঁড়িতে চাল, আলু, বিনস্ কুচি ও না ভাজা ডাল ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে বসিয়ে দিতে হবে ও মাঝে মাঝে নেড়ে দেখে নিতে হবে চাল ও ডাল সেদ্ধ হয়েছে কিনা,
- 2
অপরদিকে কড়াইতে সরষের তেল গরম করে ফুলকপির টুকরো গুলো ভেজে তুলে নিতে হবে,
- 3
তারপর সেই তেলে গোটা জিরে দিয়ে সামান্য নেড়ে তাতে আদাবাটা, কাঁচালঙ্কা কুচি, টমেটো টুকরো দিয়ে মিশিয়ে নিতে হবে,
- 4
তারপর তাতে একে একে নুন, হলুদের গুড়ো, চিনি, ধনে গুড়ো, জিরের গুড়ো, শুকনো লঙ্কার গুড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে,
- 5
তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে,
- 6
তিন থেকে চার মিনিট পরে ঢাকা খুলে সেই মিশ্রণটি সেদ্ধ করা ডাল ও চালের হাঁড়িতে মিশিয়ে দিতে হবে এবং ওপর থেকে কড়াইশুঁটি ও ধনেপাতা কুচি মিশিয়ে দিতে হবে,
- 7
তারপর সবকিছু একসাথে মিশিয়ে ফুটিয়ে নিজের পছন্দমতো ঘনত্ব রেখে গরম গরম পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15267963











মন্তব্যগুলি (3)