লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)

লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে লাউ পাতা গুলো ধুয়ে নিতে হবে এবার একটা বাটিতে জল অনেক টা নিয়ে গরম করে তার মধ্যে লাউ পাতা গুলো দিয়ে ৫ মিনিট রেখে গ্যাস বন্ধ করে পাতা গুলো তুলে নিতে হবে জল থেকে
- 2
এবার চিংড়ি মাছ গুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুতে হবে।
- 3
তারপর একটা পাত্রে মাছ গুলো নিয়ে তার মধ্যে অল্প নুন অল্প হলুদ মাখিয়ে রাখতে হবে
- 4
এবার শিলে সর্ষে গুলো আর ২ টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে।
- 5
নারকেল কোরা টাও বেটে নিতে হবে।
- 6
তারপর একটা বড় পাত্রে সর্ষে বাটা,নারকেল বাটা,ফেটানো টক দই,হলুদ গুঁড়ো,স্বাদ মত নুন,সর্ষের তেল,বাকি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে
- 7
তারপর ঐ মিশ্রণ এ নুন হলুদ মাখা চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে
- 8
এবার একটা করে লাউ পাতা নিয়ে তার মধ্যে অল্প করে সর্ষের তেল মাখিয়ে অল্প করে চিংড়ি মাছ ও তার মিশ্রণ টা দিতে হবে।এবং পাতা টা ভালো করে মুরে নিতে হবে। এই ভাবে সব পাতায় চিংড়ি মাছের মিশ্রণ দিয়ে মুরে নিতে হবে
- 9
এবার একটা ননস্টিক তাওয়া গ্যাসে বসিয়ে গরম হলে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে ও ২-৩ টি করে পাতা মোরা চিংড়ি গুলো দিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে দুইপাশ ভালো করে ভাজা ভাজা করতে হবে
- 10
এই ভাবে সব পাতায় মোরা চিংড়ি মাছ গুলো পাতুরি বানাতে হবে।
হয়ে গেলে গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করতে হবে সুন্দর করে সাজিয়ে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- হোয়াইট চকলেট আম সন্দেশ ট্রাফল (White chocolate aam sandesh truffle recipe in Bengali)
- ম্যাঙ্গো শেক (mango shake recipe in Bengali)
- মুচমুচে লটে কাটলেট(muchmuche lotte cutlet recipe in Bengali)
- উচ্ছের রেজালা। (uchher rezala recipe in Bengali)
- আমের টু ইন ওয়ান সন্দেশ (aamer two in one sandesh recipe in bengali)








মন্তব্যগুলি (6)