রুই মাছের কালিয়া(rui macher kalia recipe in Bengali)
রুই মাছের কালিয়া(rui macher kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
এবার ওই পাত্রে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোরণ দিতে হবে।
- 3
পরোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে অল্প লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দুমিনিট মত রেখে ভেজে নিতে হবে।
- 4
এবার আদা পেঁয়াজ রসুন বাটা জিরেগুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প জল দিয়ে মসলা তেল ছাড়া অব্দি কষাতে হবে।
- 5
মসলা কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণমতো কুসুম গরম জল দিতে হবে। এবার দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফুটাতে হবে। স্বাদমতো লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে।
- 6
ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে।
- 7
মসলা মাছের সাথে মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)