ছানার ডালনা (chhanar dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছানা টির মধ্যে ময়দা, সামান্য চিনি,লবণ,হলুদ,কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে ভালো করে মেখে বড়ার আকার দিতে হবে।
- 2
এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে বড়া গুলোকে ভেজে নিতে হবে। ইচ্ছে হলে আলু দিলে আলু ভেজে তুলে রাখতে হবে।
- 3
ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ,লবঙ্গ,দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে জীরে বাটাটা দিয়ে পরিমাণমতো লবণ, হলুদ,লংকা গুঁড়ো, সামান্য চিনি দিয়ে কষাতে হবে।
- 4
মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে পরিমাণ মতো জল ঢেলে জল ফুটে উঠলে তার মধ্যে ছানার বড়াগুলো দিয়ে অল্প খানিক খন ফুটিয়ে গরম মসলা,লঙ্কা চিড়ে দিয়ে ও সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes
- ভাপা ক্ষীর দই সাথে নারকেলের নাড়ু(bhapa kheer doi narkel naru recipe in Bengali)
- টক ঝাল মিষ্টি মুচমুচে বেবি কর্ন (tok jhal mishti muchmuche babycorn recipe in Bengali)
- চিকেন ভর্তা (Chicken bharta recipe in Bengali)
- চিচিঙ্গা ছেচঁকি (chichinga chenchki recipe in Bengali)
- পুঁই মাচুরি(pui machuri recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15335346




মন্তব্যগুলি (5)