মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)

Malabika Biswas @mala_17
মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ নুন,হলুদ মেখে ১০ মিঃ রেখে দিতে হবে
- 2
এই সময় জিরে, ধনে, জয়িত্রী, দারুচিনি গরম করে গুড়ো করে নিতে হবে।
- 3
জিরে গুড়ো, ধনে গুড়ো, কাঁচালংকা, পেঁয়াজ, রসুন,টোমাটো, আদা,লাল লংকা একসাথে পেস্ট করে নিতে হবে
- 4
তেল গরম হলে মাছ ভেজে তুলে নিতে হবে
- 5
ঐ তেলে আরও ২ চামচ তেল দিতে হবে
- 6
তেলে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিতে হবে
- 7
সুন্দর গন্ধ বেরলে পেস্ট করা মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। নুন, টক দই ও চিনি দিতে হবে। উপরে তেল ভেসে উঠলে জল দিতে হবে।
- 8
ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে ঢাকা দিতে হবে ২/৩ মিঃ
- 9
ঝোল ঘন হয়ে এলে গুড়ো মশালাটা ও ঘি দিয়ে নেড়ে দিতে হবে।
- 10
২ মিঃ পর গ্যাস অফ করে দিতে হবে
- 11
২/৩ মিঃ পর নামিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15357792




মন্তব্যগুলি