চিলি পনির (chili panner recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির টুকরো করে কেটে নেব। একটা পাত্রে কনফ্লাওয়ার,নুন,আদা রসুন বাটা,সয়াসস অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব।
- 2
পনিরের টুকরোগুলো ওই ব্যাটারে মিশিয়ে তেলে ভেজে নেব।
- 3
এবার তেলে রসুন কুচি নেড়েচেড়ে কিউব করে কাটা পেয়াজ ক্যাপ্সিকাম দিয়ে হালকা ফ্রাই করব। নুন দেব। কাচালংকা দিয়ে দেব। হালকা ভাজা হলে একে একে সস গুলো দিয়ে দেব।
- 4
১ চামচ কনফ্লাওয়ার অল্প জলে গুলে রেখেছিলাম। সেটা দিয়ে মিশিয়ে ভাজা পনির গুলো দিয়ে মিশিয়ে নেব। প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে গ্রেভি ফুটতে দেব। গ্রেভিটা নিজের ইচ্ছা মতো রেখে নামিয়ে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15366276




মন্তব্যগুলি (7)