মাছের কালিয়া (Macher kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলোকে নিয়ম হলুদ দিয়ে মাখিয়ে তেলে লাল করে ভেজে নিতে হবে,
- 2
এবার কড়াইতে সবার প্রথমে গোটা গরম মসলা এবং তেজপাতা দেবো তারপর তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে কষব, তারপর আদা-রসুন বাটা দিয়ে দেবো, এবার সবকিছু উপকরণ একসাথে কষিয়ে নেওয়ার পর
- 3
এবার একটি পাত্রে মধ্যে সবার প্রথমে টকদই,হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে ভালো মতো মিশিয়ে নেব,তার পর এই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভালোমতো আরো একবার কষিয়ে নেব,
- 4
এবার ভেজে রাখা মাছ গুলো দিয়ে মসলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দুই কাপ জল দিয়ে দেবো, এবার গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে, গরম মসলা এবং এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিজের ইচ্ছেমত গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের কালিয়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15379441






মন্তব্যগুলি