আলুঝিঙে পোস্ত(Aloo jhinge posto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
👉আলু ও ঝিঙে খোলা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে রাখতে হবে।
- 2
👉কড়াতে তেল গরম করে তাতে পাঁচফোরণ ফোরণ দিয়ে কাটা আলু দিয়ে হাল্কা লাল করে ভেজে নিতে হবে।
- 3
👉কাচা লঙ্কা পোস্ত একসঙ্গে পেষ্ট করে রাখতে হবে।
- 4
👉আলু হলকা ভাজা হলে তাতে ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে আন্দাজমত নুন হলুদগুঁড়া দিয়ে ভালো করে নিতে হবে।
- 5
👉এরপর পোস্তবাটা টা দিয়ে দিতে হবে।
- 6
👉নাড়াচাড়া করে এক কাপ জল দিয়ে,হাল্কা আচেঁ ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে।
- 7
👉নামানোর আগে হলুদ পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে তরকারির উপর ছড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15394150




মন্তব্যগুলি