কাতলা মাছের কালিয়া (katla macher kalia recipe in Bengali)

Mahua Dhol @cook_18433256
কাতলা মাছের কালিয়া (katla macher kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন,হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম।
- 2
সব বাটা মসলা একটা বাটিতে অল্প জল দিয়ে গুলে নিলাম সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম ।দুটো পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে বেটে নিলাম ।কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা, তেজপাতা,গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি,আদা, রসুন বাটা বেরেস্তা বাটা, টমেটো পিউরি দিয়ে ভালো করে কষালাম প্রায় 15 মিনিট।
- 3
15 মিনিট পরে বেটে রাখা মসলা নুন মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে আবারো কষাতে লাগলাম যখন তেল ছেড়ে গেল তখন ভাজা মাছ গুলো দিয়ে মসলার সাথে ভালো করে নাড়াচাড়া করে পরিমান মত উষ্ণ গরম জল দিয়ে ফুঁটিয়ে নিলাম ।তারপর গরম মসলা গুড় ও আর ঘি দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলাম কাতলা মাছের কালিয়া।
Keywords
Similar Recipes
More Recipes
- গাজরের নিরামিষ ওমলেট (Gajor er niramish omelette recipe in Bengali)
- কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে মুগডাল ঘন্ট (kancha lonka diye jhinge moog dal recipe in Bengali)
- ক্যাবেজ রোল (cabbage roll recipe in Bengali)
- বাঁধাকপির সন্দেশ(Bandhakapir sandesh recipe in bengali)
- চিলি পাঁচমিশালি(chilli panchmishali recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15404813



মন্তব্যগুলি (2)