ভাপা দই (Bhapa doi recipe in bengali)

#ebook06
ভাপা দই তৈরী করে ফেললাম, অবশ্যই নিজের মত করে। এতো সুন্দর খেতে হয়েছে–বানিয়ে দেখ বন্ধুরা খেলেই বুঝতে পারবে।
ভাপা দই (Bhapa doi recipe in bengali)
#ebook06
ভাপা দই তৈরী করে ফেললাম, অবশ্যই নিজের মত করে। এতো সুন্দর খেতে হয়েছে–বানিয়ে দেখ বন্ধুরা খেলেই বুঝতে পারবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টক দই একটি পাত্রে নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে মসৃণ করে নিলাম। তারপর অল্প অল্প করে মিল্ক পাউডার, মিল্কমেড ও দুধ দিয়ে ফেটিয়ে একদম মসৃণ গোলা তৈরী করে নিলাম। ছোট এলাচের দানা গুড়ো করে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম।
- 2
একটি স্টিলের টিফিন বাক্সের গায়ে মাখন লাগিয়ে নিলাম। এবার ঐ মসৃণ গোলা ঢেলে ঢাকনা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারে এককাপ জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বাক্সটি রেখে বন্ধ করে দিলাম। একটা সিটি ওঠা পর্যন্ত হাইফ্লেমে রেখে বাকী সময় গ্যাস একদম সিমে থাকবে।
- 3
গ্যাস নির্দিষ্ট সময় পর বন্ধ করে স্বাভাবিকভাবে প্রেসার কুকারের ঢাকনা খোলা অবধি অপেক্ষা করলাম। টিফিন বাক্স বের করে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করলাম। অত্যন্ত সুন্দর এই ভাপা দই মুখে দিলেই মিলিয়ে যায়–অপূর্ব স্বাদ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)