মটন বিরিয়ানি (Mutton biriyani recipe in Bengali)

#sarekahon
#cookpad
এই রেসিপি রবিবারের দুপুরের জমিয়ে খাওয়ার রেসিপি। পরিবার থেকেই শেখা।
মটন বিরিয়ানি (Mutton biriyani recipe in Bengali)
#sarekahon
#cookpad
এই রেসিপি রবিবারের দুপুরের জমিয়ে খাওয়ার রেসিপি। পরিবার থেকেই শেখা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল টা ৩০ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে নিতে হবে।এরপর মটন সব মশলা মাখিয়ে ম্যরিনেট করতে ১ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
সাদাতেল ৫ টেবিল চামচ দিয়ে কুচানো পেঁয়াজ হালকা বাদামী করে ভেজে নিতে হবে। তারপর ম্যরিনেট করা মটন ঢেলে কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল বার হয়। তারপর ৫ টি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার ভাত করার জন্য ঝরানো চাল গরম জলে ফেলে তাতে ৪ দারচিনি, ৪টি লবঙগ,৩টি এলাচ দিয়ে ফুটিয়ে অল্প শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে।
- 3
এবার আলাদা বিরিয়ানি পাত্রে ঘি মাখিয়ে প্রথমে চাল খানিক ঢেলে তার ওপরে রান্না করা মটন ঢেলে আবার বাকী ভাত ঢেলে ওপর থেকে কারিপাতা দিয়ে ঢেকে ১০ মিনিট কম আঁচে রেখে দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন মটন বিরিয়ানি। জমে উঠুক রবিবারের দুপুরের খাওয়া।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি