কাতল মাছের কালিয়া(katla macher kalia recipe in bengali)

#ssr
র্দূগা পুজো মাছে অনেক আনন্দ মজা আর খাওয়া দাওয়া।আর বাঙ্গালীর অনুষ্ঠানে মাছ তো হবেই হবে।
কাতল মাছের কালিয়া(katla macher kalia recipe in bengali)
#ssr
র্দূগা পুজো মাছে অনেক আনন্দ মজা আর খাওয়া দাওয়া।আর বাঙ্গালীর অনুষ্ঠানে মাছ তো হবেই হবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের পিস গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে তাতে দুটো করে মাছের টুকরো দিয়ে দুপাশ ভেজে তুলে নিতে হবে।
- 3
এরপর ঐ তেলে ফোরনের সব উপকরন গুলো এক এক করে দিয়ে তাতেৎপেয়াজ কুচি দিয়ে কম আচে ভাজতে হবে।
- 4
পেয়াজ নরম হলে তাতে পেয়াজ বাটা আদাবাটা আর লংকাবাটা টম্যেটো পেস্ট দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো মতো কষাতে হবে।
- 5
পেয়াজ ভালো মতো ভাজা হলে তাতে জিরে গুড়ো আর কাশ্মীরি লংকা গুড়ো দিয়ে একটু জল দিয়ে কষাতে হবে।
- 6
মশলা ভাজা হলে তেল ছারলে তাতে টকদই ফেটিয়ে দিয়ে দিতে হবে।তারপর লাগাতার নারতে হবে।এরমধ্যে কিশমিশ দিয়ে দিতে হবে।
- 7
মশলা তে তেল বের হলে পরিমান মতো জল দিতে হবে।মিডিয়াম আচে ৬-৭মিনিট ফোটাতে হবে।
- 8
৬-৭ মিনিট পর ভাজা মাছ গুলো দিয়ে আরো ৩-৪মিনিট ফুটিয়ে গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 9
ব্যস্ তৈরি কাতল মাছে কালিয়া।গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)