পটলার দোলমা (Potoler dolma recipe in Bengali)

পটলার দোলমা (Potoler dolma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটল গুলো ভালো কোটর ধুয়ে গা টা একটা ধারালো চুরির সাহায্যে ঘসে পরিষ্কার করতে হবে। একটি চামচের দন্ড দিয়ে পটলের ভেতর থেকে বিজ গুলো বের করে ফেলে দিতে হবে। বিজ ছাড়ানো পটল অল্প নুন, হলুদ মাখিয়ে ভেজে আলাদা করে রেখে দিতে হবে।
- 2
করে তেল গরম করে একে একে টুকরো করে কাটা আলু, পনির ভাজে নিতে হবে। এবার পরিমান মতো হলুদ গুড়ো, জিরে গুড়ো, গরম মশলা গুড়ো ও নুন জল এ গুলে ভালো করে তেল এ কষিয়ে একে একে ভাজা আলু, পনির, ভেজানো গোবিন্দ ভোগ চাল, কাজু ও কিসমিস মিশিয়ে নেড়ে চেরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মশলা ঢুকে সব উপকরণ সেদ্ধ হয়। সেদ্ধ হলে একটু মিষ্টি মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
- 3
এবার সব কটা ভাজা পটোলের ভেতর এই চাল, আলু ছানার তরকারি টা খুব ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে।
- 4
কড়ায় তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ, নুন ও জিরে গুড়ো জল এ গুলে কড়ায় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে ফুটে এলে পুর ভরা পুল গুলো ঝোল এ দিয়ে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে অপর থেকে গরম মশলা গুড়ো আর ঘি ছড়িয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। সব শেষে ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন নিরামিষ পটল এর দলমা।
Keywords
Similar Recipes
More Recipes
- আলু চিকেন চাট(aloo chicken chaat recipe in Bengali)
- কাজু মরিচ কলিজা মশালা (kaju morich kalija masala recipe in Bengali)
- অমৃত্সরী ফিশ পকোড়া(Amritsari Fish Pakoda recipe in Bengali)
- স্ট্রিট স্টাইল চিকেন মোগলাই(chicken mughlai recipe in Bengali)
- বাটার গার্লিক টার্কিশ ব্রেড (butter garlic Turkish bread recipe in Bengali)



মন্তব্যগুলি