চিকেন পকোড়া (Chicken pakoda recipe in bengali)

Suparna Sarkar @suparnacookpad
চিকেন পকোড়া (Chicken pakoda recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম চিকেন পরিস্কার করে ধুয়ে, মুছে নিতে হবে। এবার আদা, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা, পুদিনাপাতা একসঙ্গে থেঁতো করে নিয়ে দই এর সঙ্গে মিশিয়ে চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে রাখতে হবে তিন ঘন্টা।
- 2
তারপর নুন, গোলমরিচগুড়ো দিয়ে মেখে দশ মিনিট রেখে দিলাম। কর্নফ্লাওয়ার এ গড়িয়ে নিয়ে আলাদা করে প্লেটে তুলে ফ্রিজে রেখে দিলাম তিরিশ মিনিট।
- 3
ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলাম। সুন্দর সোনালী রঙ ধরলে তেল থেকে তুলে নিলাম। গরম গরম পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15546315



মন্তব্যগুলি (4)