কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)

Luna Bose @khanawithluna
কাশ্মীরী আলুর দম (Kashmiri aloo dum recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পোস্ত ও কাজু বাদাম অল্প জলে 30 মিনিট ভিয়ে রেখে গ্রাইন্ডারে পেস্ট করে রাখুন।
- 2
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন। একটি পাত্রে হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো অল্প জলে গুলে রাখুন।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে জিরে, তেজপাতা, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে জলে গুলে রাখা মশলা দিয়ে দিন।
- 4
টমেটো মিশিয়ে দিন। নাড়তে থাকুন। টমেটো নরম হলে টক দই ফেটিয়ে মিশিয়ে দিন। চিনি মেশান। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে কাজু ও পোস্ত র পেস্ট যোগ করুন। নুন মিশিয়ে দিয়ে কষাতে থাকুন।
- 5
তেল ছেড়ে দিলে আলু মিশিয়ে দিন। অল্প জল দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করুন। গরম মশলা ও ঘী মিশিয়ে দিয়ে নামিয়ে নিন।
- 6
লুচি, নান বা রুমালি রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- ডিমের রূপে নিরামিষ ছানার কোফতা কারি। (Dimer roope niramish chanar kofta curry recipes in Bengali)
- চিকেন শিক কাবাব কাঠি রোল (Chicken seekh kebab kathi roll recipe In Bengali)
- সিঁড়ির নাড়ু ও নিমকি(Sirir naru o nimki recipe in bengali)
- তন্দুরি আলু(Tandoori Aloo Recipe In bengali)
- ব্ল্যাক কারেন্ট আইসক্রিম (black current ice cream recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15600461



মন্তব্যগুলি (15)