টমেটো ধনিয়া চিকেন শোরবা (Tomato Dahniya Chicken Shorba recipe in Bengali)

টমেটো ধনিয়া চিকেন শোরবা। বাড়িতে সহজ এবং ঝটপট তৈরি করে ফেলুন এই দেশীয় স্যুপ।
টমেটো ধনিয়া চিকেন শোরবা (Tomato Dahniya Chicken Shorba recipe in Bengali)
টমেটো ধনিয়া চিকেন শোরবা। বাড়িতে সহজ এবং ঝটপট তৈরি করে ফেলুন এই দেশীয় স্যুপ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, একটি বড় সসপেন এ হাল্কা আঁচে গোটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়াপাতা এবং টমেটো ঘি এ একটু ভাজুন।
- 2
এরপর জল ঢেলে মিনিট ২০ সেদ্ধ করুন। সেদ্ধ হওয়ার মধ্যবর্তী সময়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিন এবং সেদ্ধ করুন। এতে টমেটোর পেস্টের রঙ লাল হবে। (এই সময়ে এক টুকরো চিকেন বনলেস বেস্ট পিস এর মধ্য দিয়ে তা সেদ্ধ করে নিন।)
- 3
এবার টমেটো মিশ্রণ গুলি জল সমেত ভালো করে পেস্ট করে এবং মিহি ছাঁকনির সাহায্য ছেঁকে নিন। (মিশ্রণ পেস্ট করার আগে চিকেন আলাদা উঠিয়ে রাখুন।)
- 4
এখন আপনার খালি সসপেন এ বাটার গলিয়ে নিয়ে ময়দা যোগ করুন এবং ময়দা ভাল করে বাটার এর সাথে মিশ্রিত করুন। এর সাথে আপনি জিরে গুড়ো ও গোলমরিচ চূর্ণ দিয়ে ভালো করে মিশ্রিত করুন।
- 5
সেদ্ধ তরল ডাল যোগ করুন। এখানে মনে রাখবে সেদ্ধ তরল ডাল ছাঁকনির সাহায্য ছেঁকে নেবেন।
- 6
অতপর ছেঁকে রাখা টমেটো মিশ্রণ তরলটি ঢালুন।
- 7
এখন স্বাদ অনুজাই লবণ এবং সেদ্ধ মুরগির ছোট মাংস টুকরো দিয়ে ৫ - ৭ মিনিটের জন্য ফোটান।
- 8
সবশেষ শোরবা একটু ঘন হয়ে এলে ধনেপাতা যোগ করুন; টমেটো ধনিয়া চিকেন শোরবা গরম গরম উপভোগ করুন। (এখনে পরিবেশনের সময় আমি একটু ক্রিম যুক্ত করেছি যা শোরবাকে আরো স্বাদময় করে তোলে।)
Keywords
Similar Recipes
More Recipes
- মেথি মালাই ধোঁকা (Methi Malai Dhoka Recipe In Bengali)
- ইতালিয়ান ক্রীমি চিজি চিকেন (Italian creamy cheese chicken recipe in Bengali)
- চিকেন স্প্যাগেটি স্যুপ (Chicken spaghetti soup recipe in Bengali)
- ক্ষীরকমলা (Kheer komola recipe in Bengali)
- কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)



মন্তব্যগুলি