কমলা ইলিশ (Komola ilish recipe in Bengali)

#DRC1
ভাইফোঁটা উপলক্ষে ইলিশ মাছের এই রেসিপি টি বানিয়েছিলাম
কমলা ইলিশ (Komola ilish recipe in Bengali)
#DRC1
ভাইফোঁটা উপলক্ষে ইলিশ মাছের এই রেসিপি টি বানিয়েছিলাম
রান্নার নির্দেশ সমূহ
- 1
ইলিশের টুকরো গুলো কে নুন হলুদ মাখিয়ে কড়াই তে সর্ষের তেল গরম করে হালকা এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নেব
- 2
একটা বাটিতে অল্প জল নিয়ে তাতে স্বাদ মতো নুন, চিনি, সামান্য হলুদ গুঁড়ো, টক দই, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব..
- 3
যে কড়াই তে ইলিশ মাছ গুলো ভেজেছিলাম,তাতেই মাঝারি আঁচে দই এর মিশ্রণ টা ঢেলে দেবো... মিশ্রণ টা কিছুক্ষন ভালো করে কষিয়ে নেব.. তেল ছেড়ে এলে কমলালেবুর রস টা যোগ করবো.. আঁচ টা এবার বাড়িয়ে দেবো..একটু কষিয়ে নেব..
- 4
এরপর জল যোগ করবো..ফুটে উঠলে ইলিশের টুকরো গুলো কড়াই তে যোগ করবো.. চেরা লঙ্কা গুলো যোগ করবো... কমলার খোসা টাও দিয়ে দেবো..এবার আঁচ কমিয়ে কড়াই এর মুখ ঢাকা দিয়ে ১০-১২ মিনিট রান্না করবো..
- 5
হয়ে গেলে উপরে সামান্য কমলালেবুর খোসা গ্রেট করে পরিবেশন করবো
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (8)