রুই মাছের র্কোমা (rui macher korma recipe in Bengali)

এই মাছ এর সুন্দর পদটি আমি আমার পরিবারের জন্য রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপি টি
রুই মাছের র্কোমা (rui macher korma recipe in Bengali)
এই মাছ এর সুন্দর পদটি আমি আমার পরিবারের জন্য রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপি টি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলিকে ভালো করে ধুয়ে নুন,হলুদ,আদা রসুন বাটা,গোল মরিচ গুড়ো দিয়ে ম্যারিনেট করে রাখুন 10 মিনিট
- 2
তারপর মিডিয়াম ফ্লেমে সাদা তেলে মাছ গুলি কে ভেজে বার করে রাখুন,খুব কড়া করে ভাজবেন না
- 3
এবার সেই তেল এ ঘি দিয়ে কুচানো পিয়াজ এর বেরেস্তা বানিয়ে রাখুন
- 4
এবার সেই বেরেস্তা ভাজা তেল এ কুচানো পিয়াজ দিয়ে সামান্য লাল করে ভেজে নিন
- 5
এবার পিয়াজ ভাজা হলে একে একে তাতে আদা,রসুন,পিয়াজ বাটা, গোটা গরম মশলা, হলুদ,লঙ্কা গুড়ো যোগ করে মশলা কষতে থাকুন
- 6
মশলা কষা হলে বাদাম বাটা দিয়ে দিন
- 7
তারপর ফেটানো টক দই দিয়ে দিন ও ভালো করে কষাতে থাকুন অল্প আচে
- 8
এরপর কাচাপাকা কাচা লঙ্কা ও কাশ্মীরি লাল লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিন
- 9
ভালো করে কষিয়ে সব শেষে জল মিশ্রিত দুধ অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিন
- 10
ভালো করে ফুটে উঠলে প্রথমে মাছ গুলি ও সব শেষে বেরেস্তা যোগ করে খুব সামান্য ফুটিয়ে নিন
- 11
কিছুখ্খন চাপা রেখে সার্ভ করুন রুই মাছ এর র্কোমা
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি