কড়াইশুঁটির কচুরি (Koraishutir kachori recipe in Bengali)

Chameli Chatterjee @cook_23071175
কড়াইশুঁটির কচুরি (Koraishutir kachori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা,প্রয়োজন মতো নুন, চিনি ও ২চামচ তেল দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দা টা মেখে নিতে হবে।ময়দা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ৩০মিনিট মতো রাখতে হবে।
- 2
মটরশুঁটির দানা গুলো ছাড়িয়ে নিয়ে হালকা করে সেদ্ধ করে নিতে হবে ২-৩মিনিট পর্যন্ত।তারপর জল ঝড়িয়ে একটা মিক্সিং জারে নিতে হবে ।কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।
- 3
একটা কড়াইয়ে ২চামচ তেল গরম করে তাতে হিং দিয়ে মটরশুঁটির পেস্ট টা দিয়ে নাড়তে হবে।এবার রসুন বাটা, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে আবার নাড়তে হবে। ৫-৬মিনিট পর্যন্ত।পেস্ট টা যখন একটা মন্ড মতো হয়ে যাবে তখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 4
মাখা ময়দা থেকে লয় কেটে নিয়ে তাতে মটরশুঁটির পুর ভরে ভালো ভাবে মুখ টা বন্ধ করে বেলে নিয়ে ভেজে নিলেই তৈরি কড়াইশু়ঁটির কচুরি।
Keywords
Similar Recipes
More Recipes
- সূর্যমুখী পিঠে suryamukhi pthe recipe in Bengali )
- রোস্টেট চিকেন বিরিয়ানি(Roasted chicken biriyani recipe in bengali)
- গুঁড়ো দুধের পান্তুয়া (Guro dudher pantua recipe in Bengali)
- ক্রিসমাস ফ্রুট কেক (christmas fruit cake recipe in Bengali)
- ডার্ক চকলেট ফ্রুট কেক (dark chocolate fruit cake recipe in bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15818218



মন্তব্যগুলি (4)