চিকেন ক্রিসমাস ট্রি (chicken christmas tree recipe in Bengali)

সামনেই বড়দিন, তাই ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু চমৎকার চিকেন খ্রীষ্টমাস ট্রি।
চিকেন ক্রিসমাস ট্রি (chicken christmas tree recipe in Bengali)
সামনেই বড়দিন, তাই ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু চমৎকার চিকেন খ্রীষ্টমাস ট্রি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা নুন, বেকিং সোডা, ২ চামচ তেল ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে হাফ সফট ডো বানিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
কড়াই তে সাদা তেল গরম করে জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি ভেজে আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে কিমা টা দিয়ে নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রেডি করে নিতে হবে। - 2
এবার ময়দার ডো ভাল করে মেখে লেচী কেটে নিতে হবে। লেচী পাতলা পাতলা বেলে ত্রিভূজ আকারের কেটে নিতে হবে।
এরপর দুটি ত্রিভুজের টুকরো নিয়ে দুইধার জোড়া লাগিয়ে একধার ফাঁকা রাখতে হবে। ওরমধ্যে পুর ভরে ফাঁকা রাখা ধারটাও বন্ধ করে দিতে হবে। এইভাবে সব গুলো তৈরী করে নিতে হবে এবং তেল ব্রাস করে নিতে হবে। - 3
এরপর এয়ার ফ্রায়ারে ৮ মিনিট ফ্রাই করে নিতে হবে।
একটা স্টিকের সাহায্যে খ্রীষ্টমাস ট্রি এর মতন করে সাজিয়ে ওপর থেকে টমেটোর সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন খ্রীষ্টমাস ট্রি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)