খ্রীষ্টমাস কেক (Christmas cake recipe in Bengali)

খ্রীষ্টমাস কেক (Christmas cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কমলালেবুর রসের সঙ্গে ড্রাই ফ্রুটস ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
চিনি মিহি করে গুঁড়ো করে নিতে হবে। - 2
একটা বড়ো পাত্রের মধ্যে চিনি ও তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
একটা চালুনি তে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে ছেলে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে মেশাতে হবে। এবার ফেটিয়ে নিতে হবে।ফিতের মতন পড়লে বুঝতে হবে ফেটানো ঠিক আছে। এবার ওর মধ্যে কমলার রসে ভেজানো ড্রাই ফ্রুটস, জায়ফল গুঁড়ো, দারুচিনি গুঁড়ো ও কমলার খোসা দিয়ে হালকা হাতে আরো একবার ফেটিয়ে নিতে হবে।
- 4
এবার আগে থেকেই গ্যাসে কড়াইতে লবণ দিয়ে বসিয়ে ১০ মিনিট মিনিট গরম করে নিতে হবে।কেক বসানোর মোল্ডে বাটার পেপার রেখে তাতে মাখন ব্রাশ করে রাখতে হবে। ফেটানো কেকের মিশ্রন কেকের মোল্ডেঢেলে দুই বার ট্যাপ করে নিয়ে কড়াই তে বসিয়ে দিতে হবে।ঢাকনা দিয়ে মাঝারি আঁচে বসিয়ে রাখতে হবে।
- 5
কাজুবাদাম ও আমন্ডে সামান্য ময়দা মাখিয়ে নিয়ে ১০ মিনিট মতো পরে কেকের উপর ছড়িয়ে দিতে হবে।৪৫ মিনিট পর গ্যাস অফ করে দিতে হবে। ঠাণ্ডা করে কেক মোল্ড থেকে বের করে নিতে হবে। উপরে চেরী দিয়ে সাজিয়ে দিলেই তৈরি কেক।
Keywords
Similar Recipes
More Recipes
- ভেজ উইথ মিক্সড ড্রাই ফ্রুটস পাটিসাপ্টা (veg with mixed dry fruits patisapta recipe in Bengali)
- মুড়ির পাটিসাপ্টা(Murir patisapta recipe in Bengali)
- নারকেল ও খোয়া ক্ষীরে ভরা পাটিসাপটা (patisapta recipe in bengali)
- চিতই পিঠা (Chitoi pitha recipe in Bengali)
- প্রিন্টেড পাটিসাপ্টা (printed patisapta recipe in Bengali)



মন্তব্যগুলি (3)