ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in bengali)

ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম ধাপ-ময়দায় 2 চিমটি লবণ,1 চিমটি কালো জিরা,বেকিং সোডা,বেকিং পাউডার আর হাফ কাপের মত সাদা তেল সব গুলো দিয়ে পরিমাণ মত জল দিয়ে শক্ত শক্ত করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
দ্বিতীয় ধাপ- (পুর বা স্টাফ্)আলু,ফুলকপি ছোট ছোট করে কেটে নিতে হবে।
- 3
তৃতীয় ধাপ-(পুর বা স্টাফ্)-তারপর গ্যাসে কম আঁচে কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গোটা জিরা হিং ফরং দিয়ে তাতে কুচি করে রাখা তরকারি গুলো দিয়ে 1চা চামচ জিরা গুড়া 1চা চামচ ধনে গুড়া পরিমাণ মত হলুদ স্বাদ অনুযায়ী লবণ মটরশুঁটি বাদাম কাঁচা লঙ্কা কুচি করে আর আদা বাটা দিয়ে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে।
- 4
চতুর্থ ধাপ-এই ভাবে সব হয়ে গেলে নামাবার 10 মিনিট আগে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে।(পুর তৈরী)
- 5
পন্চম ধাপ-তারপর মেখে রাখা ময়দা থেকে একটু করে লেচি কেটে সামান্য গোল আর একটু লম্বাটে মত বেলে ছুরির সাহায্য মাঝামাঝি কেটে নিতে হবে।
- 6
ষস্ট ধাপ-তারপর অর্ধেক অংশটি হাতের পাতায় নিয়ে কোণের মত করে ধারি টা জল দিয়ে চিটিয়ে নিয়ে তার মধ্যে তৈরী করে রাখা পুর টা দিয়ে কোণের মুখ টা জল দিয়ে বন্ধ করে দিতে হবে।
- 7
সপ্তম ধাপ ও শেষ ধাপ- একই প্রসেস এ সব গুলো করে গ্যাসে কম আঁচে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে গরম হয়ে এলে তৈরী করে রাখা পুর ভরা সিঙ্গারা গুলো গরম গরম তেলে ছেঁকে। টমেটো সস্ বা চায়ের সাথে পরিবেশন করুণ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি