দুধ চিতই(doodh chitoi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রথমে পিঠা ভেজানোর জন্যে দুধ টা রেডি করে নিতে হবে।এজন্য চুলায় হাড়িতে দুধ বসিয়ে এতে তেজপাতা, এলাচগুড়া ও দারুচিনি দিয়ে জ্বাল দিতে হবে।
- 2
অন্য একটি পাত্রে গুড় পানি দিয়ে গলিয়ে নিতে হবে।এরপর দুধে ঢেলে দিতে হবে।এরপর দুধে বলক আসলে দুধ নামিয়ে রাখতে হবে।
- 3
এরপর পিঠা তৈরী করে নিতে হবে।এজন্য প্রথমে চালেরগুড়া, বেকিং পাউডার,চিনি,লবণ,তেল ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেনডিং করে নিতে হবে।খেয়াল রাখতে হবে পিঠার গোলা/ব্যাটার যেনো বেশি পাতলা বা ভারি না হয়।
- 4
এরপর লোহাড় ছোট কড়াই বা পিঠা তৈরির হাড়িতে,ডালের চামচের এক চামচ করে পিঠার ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে।এরপর ৩থেকে চার মিনিট পর পিঠা তৈরী হয়ে গেলে ঢাকনা খুলে,পিঠা তুলে নিতে হবে।এভাবে একে একে সব গুলো পিঠা ভালো ভাবে তৈরী করে নিতে হবে।
- 5
এরপর পিঠাগুলো জ্বাল দাওয়া দুধের মিশ্রনে ভিজিয়ে উপরে নাড়কেল কোড়া ছড়িয়ে পরিবেশন করতে হবে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
- এগলেস মিল্ক কেক (Eggless milk cake recipe in bengali)
- রাঙা আলুর মালাই পিঠা(ranga aloor malai pitha recipe in Bengali)
- দই - চিঁড়ে স্টাফড্ চকোলেট পাটিসাপ্টা (doi chire stuffed chocolate patisapta recipe in Bengali)
- ফিরনি (phirni recipe in Bengali)
- স্টাফ্ড এগ্ কুলচা উইথ ছোলে (stuffed egg kulcha with chole recipe in Bengali)





মন্তব্যগুলি