গোটা চচ্চড়ি (gota chorchori recipe in bengali)

#wd4
এটি সরস্বতী পুজোর দিন রান্না করা হয়। দারুন লাগে।
গোটা চচ্চড়ি (gota chorchori recipe in bengali)
#wd4
এটি সরস্বতী পুজোর দিন রান্না করা হয়। দারুন লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগ কড়াই সারারাত ভিজিয়ে রাখুন। একটি তাওয়া গরম করে তাতে গোটা জিরে, গোটা ধনে, 1টি তেজপাতা, 1টি গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি একে একে সব দিয়ে কম আঁচে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে মৌরি মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। ঠান্ডা হলে গুঁড়ো করে নিন। ব্যাস ভাজা মশলা গুঁড়ো তৈরি।
- 2
কড়াইতে কিছুটা জল দিন। জল গরম হলে একে একে সব সবজি দিন। পালং শাক একটু পরে দেবেন। সব্জি ভাপিয়ে নিন। জল ফেলে দিন।
- 3
কড়াইতে তেল দিয়ে তেজপাতা ও পাঁচফোড়ন দিন। ভাপিয়ে নেওয়া সব্জি দিয়ে ভাজুন। হলুদগুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একে একে দিন। কষে নিন। নুন আর চিনি দিয়ে নাড়াচাড়া করুন। শুকিয়ে এলে ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নিন। শুকনো করে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি