মরিচ পোড়া রুই(Morich pora rui recipe in Bengali)
#VS1
আমি ননভেজ বেছে নিয়েছি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে. একটি তাওয়া গরম করে শুকনো লঙ্কা গুলো শুকনো তাওয়ায় ভেজে নামিয়ে নিয়ে শিলনোড়ায় আধা গুঁড়ো করে নিতে হবে. এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে ধনে আর গোটা জিরে ভেজে নামিয়ে নিয়ে জল দিয়ে বেটে নিতে হবে.
- 2
গ্যাসে কড়াই বসিয়ে পরিমান মত তেল গরম করে মাছ গুলো দু পিঠ ভেজে তুলে নিতে হবে. কড়াইতে যদি দুই টেবিল-চামচ মত তেল থাকে তাহলে ঐ তেলেই গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে. এবার হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নেড়ে নিয়ে ধনে জিরা বাটা মশলা টা দিয়ে নাড়তে হবে. যখন মসলা থেকে তেল ভেসে উঠবে
তখন জল দিয়ে দিতে হবে. - 3
জল ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মত রান্না করে শুকনো লঙ্কা দিয়ে আরো এক মিনিটের মত ফুটিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)