সব্জী দিয়ে ডাল(sabji diye dal recipe in Bengali)
Chandana Mondal @cook_27576991
সব্জী দিয়ে ডাল(sabji diye dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখে ২টো সিটি দিয়ে নিয়ে এরমধ্যে নুন,১/২চা লঙ্কা গুড়ো,কড়াইশুটি, গাজর ও বিন্স কুচি দিয়ে আরোও ১টা সিটি দিতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, শুখনো লঙ্কা, জিরে, মেথি, সর্ষে,কারিপাতা, হিং,লবঙ্গ, দারচিনি ও বাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি ও নুন ও চিনি দিয়ে নরম হওয়া অবধি ভাজতে হবে।
- 3
এবার আদাবাটা,ধনেগুড়ো, কাশ্মীরী লঙ্কা গুড়ো ও হলুদ গুড়ো দিয়ে ও অল্প একটু জল দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল দিয়ে ও ১ কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটতে দিতে হবে।ভালো করে ফুটে গেলে ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে, একটু পাতলা থাকতে নামাতে হবে,পরে ঘন হয়ে যাবে।
- 4
এবার ডালের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16061584



মন্তব্যগুলি