পাঁচফোড়ন রুই (Panch Foron rui recipe in Bengali)

#TR
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১টি জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমি নিয়ে আসলাম ঠাকুরবাড়ির একটি মাছের পদ পাঁচফোড়ন রুই।
পাঁচফোড়ন রুই (Panch Foron rui recipe in Bengali)
#TR
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১টি জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমি নিয়ে আসলাম ঠাকুরবাড়ির একটি মাছের পদ পাঁচফোড়ন রুই।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলি নুন মসলা মাখিয়ে নিন।
- 2
কড়াই গরম হওয়ার পর সরষের তেল দিয়ে গরম করে নিন। এবার মাছগুলি লাল করে ভেজে নিন।
- 3
একই তেলে টুকরো করে রাখা আলু দুই থেকে তিন মিনিটের মত ভেজে নিন। তারপর পটলের টুকরো দিয়ে নন মসলা দিন। আদা বাটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রান্না করুন যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসে।
- 4
এবার জল মিশিয়ে নিন। ঝোল ফুটে উঠলে মাছগুলি ঝোলে ছেড়ে দিন এবং ঝোল টাকে আরও কিছুক্ষণ ফুটতে দিন। ঝোল অল্প শুকিয়ে আসলে আরেকটি কাড়াই গরম করে সরষের তেল দিয়ে তেজপাতা আর পাঁচ ফোরন মিশিয়ে নিন। এবার এই ফুরন টি মাছের ঝেলে মিশিয়ে নিন। গ্যাসের আচ বন্ধ করে মিনিট 1থেকে 2 এর মত ঢেকে রেখে তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন পাঁচফোড়ন রুই।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি