দই রুই (Doi rui recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমত মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে লাল লাল করে ভেজে নিন।
- 2
ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে বাদামি করে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
- 3
এবার আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে ক্রমাগত নাড়ুন। নুন স্বাদ মত, হলুদ, লঙ্কা গুঁরো দিয়ে কষিয়ে নিন যতক্ষণ পর্যন্ত মশলা তেল ছাড়তে শুরু না করে।
- 4
এই অবস্থায় ১/২ কাপ জল দিন ও মাছের টুকরো গুলো ছেড়ে মিনিট ১০ খানেক ফুটিয়ে নিন। গরম মশলার গুঁরো, চিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ২ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16234662




মন্তব্যগুলি (6)