কেইরি চিকেন (kairi chicken recipe in Bengali)
#mm
কাঁচা আম কে কেইরি বলা হয় ।তাই এই রেসিপি টার নাম কৈরী চিকেন রেখেছি।
কেইরি চিকেন (kairi chicken recipe in Bengali)
#mm
কাঁচা আম কে কেইরি বলা হয় ।তাই এই রেসিপি টার নাম কৈরী চিকেন রেখেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাঁচা আম টা কে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
গোটা আদা রসুন,ধনে,জিরা অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে।যাতে কাঁচা গন্ধ চলে যায়।
- 3
এবার ভাজা মসলা টা ঠান্ডা করে পিষে নিন।
- 4
করাই তে তেল দিয়ে (একটু বেশি তেল দিলে ভালো হয়) গরম করে হিং আর লবঙ্গো ফড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে।
- 5
এবার চিকেন টা দিয়ে নুন,হলুদ,সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।
- 6
এবার বাটা মশলা দিয়ে,ঢাকা দিয়ে,কম আঁচে রান্না করতে হবে।
- 7
চিকেন টা সেদ্ধ হয়ে গেলে আম বাটা টা দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে।
- 8
তেল ওপরে ভেসে আসলে, আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।১০ -১৫ মিনিট রেখে পরিবেশন করুন কৈরী চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি