পটল লতির বড়া(potol lotir bora recipe in Bengali)

Prasadi Debnath @cook_16030395
পটল লতির বড়া(potol lotir bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা।
- 2
তারপর একটা মিক্সি জারে ভেজানো ডাল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ডাল বাটা টা একদম পেস্ট হবে না একটু দরদরা হবে।
- 3
এদিকে পটল লতি গুলো পাতলা আঁশ টা ছারিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।তার পর একটু থেঁতো করে নিয়ে ডাল বাটার মধ্যে দিয়ে দিতে হবে আর স্বাদ মতো লবণ কয়েক দানা চিনি,সামান্য একটু হলুদ ও চিলিফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
গ্যাস এ একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়ে বড়া গুলো ভেজে নিতে হবে মাঝারি আঁচে।
- 5
দুই দিক ভালো করে ভেজে নিতে হবে। বেশ লালচে ও মুচমুচে হলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে।ব্যাস রেডি আমাদের ভীষণ টেস্টি ও ক্রিস্পি পটল লতির বড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16334055






মন্তব্যগুলি