ইলিশ ভাপে (Ilish bhape recipe in Bengali)

#MM6
আজ আমি শাওন সংবাদে ইলিশ ভাপার রেসিপি দিলাম | বর্ষাকালে বাংলায় খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় ।এটি তৈরী করা খুবই সহজ এবং ইলিশ মাছ হার্টের পক্ষেও খুব উপকারী | এটি প্রায় প্রত্যেক বাঙালীর কাছে একটি লোভনীয় রেসিপি |

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ইলিশ মাছ ধুয়ে ১/৪ চা চামচ হলুদ ও ১/৪ চা চামচ নুন মাখিয়ে ৫ মিনিট রাখতে হবে ৷
- 2
সর্ষে, পোস্ত, চারমগজ,সাদাতিল, কাঁচা লংকা, কাজু একসাথে বেঁটে রাখতে হবে |
- 3
এবার ৫ মিনিট পর ঐ সর্ষের মিশ্রিত পেস্ট একটা বাটিতে নিয়ে তাতে ১/৪ চা চামচ নুন, ১/৪ চা চামচ হলুদ, ১চা চামচ লংকাগুড়া, ১ চা চামচ টকদই, ২ চা চামচ সর্ষের তেল ২-৩টি চেরা কাঁচালংকা, সামান্য কালোজিরা একসাথে মিশিয়ে ঐ ইলিশ মাছে মাখিয়ে নিতে হবে |
- 4
এবার একটা ডেকচিতে ২-৩ কাপজল ফুটতে দিতে হবে |
ঐ ফুটন্ত জলের উপর ঐ মশলা মাখানো মাছগুলি একটা ঢাকা দেওয়া টিফিন বক্সে সাজিয়ে ভাপাতে হবে | তারপর ডেকচির উপর একটা ঢাকা দিতে হবে | ১৫মিনিট পর ঢাকা খুলে বক্স বের করে মাছ সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে | ইচ্ছা হলে ১ চা চামচ কাঁচা সঃ তেল ও ছড়িয়ে নেওয়া যেতে পারে ৷ এভাবে খুব সহজেই তৈরী হয়ে গেল ইলিশ ভাপা | এবার সেটি গরম ভাত দিয়ে পরিবেশন করার অপেক্ষা | এখানে আমি ভাপাটি প্লেটে নিয়ে কাঁচাপাকা লংকা দিয়ে সাজিয়ে ভাতের সাথে পরিবেশন করেছি |
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)