মোহন ভোগ (Mohon bhog recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
2 চামচ দুধে কেশরটা ভিজিয়ে রাখতে হবে।
- 2
গ্যাসে কড়াই গরম করে তাতে ঘি দিয়ে সুজি ভালো করে ভেজে নিতে হবে।
অন্যদিকে আর একটা পাত্রে দুধ গরম বসাতে হবে। - 3
সুজি ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে এক এক করে দুধ, দুধে ভেজানো কেশর, চিনি ও ড্রাই ফ্রুটস কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ঢিমি আঁচে অনবরত নাড়তে হবে যাতে নীচে লেগে না যায়।
- 4
সুজি ঘণ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করতে হবে মোহন ভোগ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16474995




মন্তব্যগুলি (2)