কেশর রসগোল্লা (kesar rasgulla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি ভারি তল যুক্ত পাত্র নিয়ে দুধ প্রথমে ফুটতে দিতে হবে।
- 2
দুধ যখন ফুটবে ভালোমতো তার ওপর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে।
- 3
এবার ছানাটিকে জল ঝরিয়ে কাপড়ের মধ্যে বেঁধে শুকনো করে রেখে দিতে হবে কিছুক্ষন।
- 4
ছানা শুকনো হয়ে এলে অল্প ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এবার ছোট ছোট ছানার বল তৈরী করে রেখে দিতে হবে।
- 6
এবার আর একটি পাত্রে জল, এলাচ এবং চিনি দিয়ে রস তৈরী করতে দিতে হবে।
- 7
রস যখন একটু ঘন হয়ে আসবে ছানার বল গুলো রসের ওপর ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে।
- 8
ছানার বল গুলোর মধ্যে যখন সম্পূর্ণ রস ঢুকে যাবে তখন গ্যাস অফ করে দিতে হবে।
- 9
একটি ঠান্ডা জলের বড়ো বাটির মধ্যে রসগোল্লার পাত্র টি খানিক্ষন রেখে দিলে ভালো।
- 10
এবার সার্ভ করার আগে একটু কেশর ছড়িয়ে পরিবেশন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16492972









মন্তব্যগুলি