আলু বড়ি দিয়ে ফলিমাছের ঝোল (macher jhol recipe in Bengali)

Rinki Dasgupta @cook_rinki2019
#KD
দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে দারুন লাগবে
আলু বড়ি দিয়ে ফলিমাছের ঝোল (macher jhol recipe in Bengali)
#KD
দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে দারুন লাগবে
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে নুন-হলুদ মাখানো মাছ ভেজে তুলে রাখুন।
- 2
এবার বড়ি ভেজে তুলে রাখুন।
- 3
এবার ঐ তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু নুন-হলুদ দিয়ে ভেজে নিন।
- 4
এবার টমেটো,আদা-লঙ্কা বাটা, জিরে-ধনে গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।
- 5
এবার মশলা কষে এলে তাতে ভাজা মাছ, গোটা কাঁচা লঙ্কা,ভাজা বড়ি ও পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কম আঁচে হতে দিন।
- 6
এবার ঝোল ঘন হলে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16757291















মন্তব্যগুলি