চিকেন চাপ
#চিকেন রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সি তে পোস্ত,চারমগজ,পেঁয়াজ,আদা,রসুন,কাঁচালঙ্কা,টকদই দিয়ে বেঁটে নিতে হবে।
- 2
শুকনো প্যানে এলাচ,লবঙ্গ,দারচিনি, গোটা জিরে,শা মরিচ,জায়ফল দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।এটা হলো চাপের মশলা।
- 3
একটা বাটিতে আগে টক দই এর মিশ্রন,কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাপ এর মশলা,হলুদ গুঁড়ো,ছাতু, গোলাপ জল,মিঠা আতর,নুন,চিনি,সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে তারমধ্যে চিকেন পিস দিয়ে ফ্রিজ এ সারা রাত রেখে দিতে হবে।
- 4
প্যানে ঘি আর সাদা তেল,ডালডা গরম করে চিকেন গুলো ভেঁজে নিতে হবে।
- 5
চিকেন বেশ ভাজা হলে বাকি ম্যাটিনেশন করা গ্রেভিটা দিয়ে ঢাকা দিয়ে সেধ্য করতে হবে।
- 6
এটা কম আঁচে হবে আর মাঝে মাঝে উল্টে দিতে হবে।
- 7
সেধ্য হয়ে গেলে জাফরান আর কেসর দিয়ে একটু নেড়ে নামাতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8153291




মন্তব্যগুলি