লিফাফা পরাঠা
#টি পার্টি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দায় 3টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে।এবার পিয়াজ লঙ্কা ও রসুন কুচি করে কেটে নিতে হবে ।এবার উনুনে একটি পাত্রে তেল দিয়ে ভালো করে তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা ও রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বাদাম এর গুঁড়ো সমস্ত মসলা নুন মিষ্টি ও সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে নাড়া চারা করে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।
- 2
এবার ময়দার মন্ড থেকে লেচি কেটে নিয়ে রুটি বেলে নিয়ে রুটির ঠিক মাঝখানে আলুর পুর দিয়ে খামের মতো করে রুটি টি মুড়ে নিয়ে উনুনে করাই বসিয়ে সয়াবিন তেল গরম করে পরাঠা গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
একটি ডিশে সস শসা ও পেঁয়াজ সহযোগে পরিবেশন করতে হবে গরম গরম লিফাফা পরাঠা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10712949









মন্তব্যগুলি