মখমলি চিকেন বিরিয়ানি (makhmali chicken biryani recipe in Bengali)

মাস্টার শেফের রান্না থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্বতার ছোঁয়া মিশিয়ে এই রেসিপিটির উদ্ভাবন। সুগন্ধে ভরপুর সুস্বাদু এই বিরিয়ানী রেসিপিটি যেকোনো বিশেষ দিনের প্রধান মেনু হিসেবে উৎকৃষ্ট একটি পদ।
মখমলি চিকেন বিরিয়ানি (makhmali chicken biryani recipe in Bengali)
মাস্টার শেফের রান্না থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্বতার ছোঁয়া মিশিয়ে এই রেসিপিটির উদ্ভাবন। সুগন্ধে ভরপুর সুস্বাদু এই বিরিয়ানী রেসিপিটি যেকোনো বিশেষ দিনের প্রধান মেনু হিসেবে উৎকৃষ্ট একটি পদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আখনির মশলা, চিকেন আর 1 লিটার জল ভালো করে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 2
চাল 3 থেকে 4 বার ধুয়ে 20 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে ।
- 3
আখ্নির জলের থেকে জল ছেকে নিতে হবে, আর চিকেন আলাদা করে নিতে হবে ।
- 4
আখ্নির জল একটি বড় পাত্রে দিয়ে চাল দিয়ে ঝরঝরে ভাত বানিয়ে নিতে হবে ।
- 5
তেল ও ঘি গরম করে তাতে আখনির জলে দেওয়া পেঁয়াজ আদা রসুন বেটে দিয়ে দিতে হবে ।
- 6
এবার তাতে লংকা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে ।
- 7
মশলা কষানো হলে চিকেন দিয়ে আরও মিনিট পাঁচেক নাড়াচাড়া করতে হবে ।
- 8
এবার একে একে দুধ ও কাজুবাদাম বাটা দিতে হবে ।
- 9
চিকেনে ফ্রেশ ক্রিম ও বিরিয়ানি মশলা দিয়ে দেখে 10 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে ।
- 10
বড় কড়াইতে প্রথমে চিকেন ও তারপর ভাত এভাবে দুটো লেয়ার দিতে হবে ।
- 11
দুধে জাফরান মিশিয়ে ভাতের উপর ছড়িয়ে দিতে হবে ।
- 12
কাজুবাদাম অল্প ঘিয়ে ভেজে ভাতের উপর ছড়িয়ে দিতে হবে ।
- 13
কেওড়ার জলও ছড়িয়ে দিতে হবে ।
- 14
20 মিনিট কম আঁচে ঢেকে গরম গরম পরিবেশন করুন মখমলি চিকেন বিরিয়ানি ।
Similar Recipes
More Recipes
- সোয়া শিকমপুরি কাবাব উইথ আওয়াধি স্টাইল ক্রিম সস্
- বেকড্ কলিফ্লাওয়ার ইন আওয়াধি গ্রেভী (baked cauliflower in awadhi gravy recipe in Bengali)
- চিংড়ি পোস্ত (chingri posto recipe in Bengali)
- আওয়াধি নার্গিসি কোফতা কারি (Awadhi nargisi kofta curry recipe in Bengali)
- চন্দ্রকান্তি পিঠে (chandrakanti pithe recipe in Bengali)
























মন্তব্যগুলি