সরিষা ইলিশ (sarisha illish recipe in Bengali)

সরিষা ইলিশ (sarisha illish recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটু উষ্ম গরম জলে পরিমান মতো দুরকমের সর্ষে দানা ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম।
- 2
পরে সামান্য নুন ও কাঁচালঙ্কা সহযোগে গ্রাইন্ড করে একটি মসৃণ পেষ্ট বানিয়ে নিলাম। এতে সর্ষের তেতো ভাবাটা চলে যায়। পেষ্ট হয়ে গেলে ১/৪ কাপ জল দিয়ে সর্ষে বাটা টা ভাল করে গুলে নিতে হবে।
- 3
একটি বাটিতে পরিমান মতো টকদই, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তাতে সামান্য জল দিয়ে গুলে একটা পেষ্ট বানিয়ে নিলাম।
- 4
এবার প্যান গরম করে পরিমান মতো সর্ষের তেল দিলাম।
- 5
তেল ভাল রকম গরম হলে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোরণে দিলাম আর ১-২ মিনিট নাড়াচাড়া করে নিলাম।
- 6
এবার মশলার পেষ্ট টা দিলাম আর মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট রান্না করলাম।এইসময় একটু নুন ও দিলাম।
- 7
মশলা কষে গেলে কাঁচা ইলিশের টুকরো গুলো দিলাম আর ২-৩ মিনিট ওই তেল আর মশলার সঙ্গে কষিয়ে নিলাম।
- 8
মাছগুলো একটু ভাজা ভাজা হলে, সর্ষে বাটা টাও দিয়ে দিলাম।আর মিডিয়াম লো হিটে জল টা শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম।
- 9
২মিনিট পর মাছ গুলো কে উল্টে দিলাম।আরও ৩ মিনিট রান্না করলাম এই অবস্থায়।
- 10
তেল ছেড়ে দিলে ৩-৪ টা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ১মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলাম।
- 11
১মিনিট পর ঢাকা খুলে দিলাম, উপর দিয়ে গন্ধের জন্য হাল্কা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
- 12
মিনিট ৫ পর গরম গরম সার্ভ করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- মুগ ডালের পাতা পিঠে(moog daler pata pithe recipe in Bengali)
- গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)
- নলেন গুড়ের পাটিসাপ্টা (nalen gurer patisapta recipe in Bengali)
- রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ (resturaunt style chicken chaap recipe in Bengali)
- এগ লেস জেব্রা কেক (Eggless zebra cake recipe in Bengali)






















মন্তব্যগুলি